আইসিটি সেক্টরে বিশ্বের বুকে বাংলাদেশ এখন রোলমডেল: পলক

১০ অক্টোবর, ২০২১ ১৯:০২  
বিশ্বের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতে বাংলাদেশ এখন রোল মডেলে পরিণত হয়েছে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ১০ অক্টোবর, রাজধানীতে শারদীয় দূর্গা পূজা-১৪২৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। পলক বলেন, জননেত্রী শেখ হাসিনা মাত্র ১২ বছরের মধ্যে একটি দরিদ্র রাষ্ট্র থেকে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছেন। বঙ্গবন্ধুর সুযোগ্য দৌহিত্র , ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট জনাব সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে বাংলাদেশ আজ আইসিটি সেক্টরে বিশ্বের বুকে এক রোলমডেলে পরিণত হয়েছে। আইসিটি সেক্টরের উন্নয়নে ভারত এগিয়ে এসেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, ভারতের আর্থিক সহযোগিতা নিয়ে বাংলাদেশ ১২টি হাইটেকপার্ক নির্মাণ কাজ শুরু করেছে। সাড়া বাংলাদেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে স্বরণীয় করে রাখতে জেলা পর্যায়ে বাংলাদেশ ভারত যৌথভাবে ৫০টি ডিজিটাল সেন্টার স্থাপন করা হচ্ছে । ভারতীয় উপমহাদেশের মানুষেকে উন্নত জীবন উপহার দিতে প্রতিমন্ত্রী সবাইকে একত্রিতভাবে কাজ করার আহ্বান জানান।